বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল থেকে সারাদেশে শুরু হতে যাচ্ছে। পাঁচ দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন হলো মহাষষ্ঠী।
উৎসবের প্রথম দিনে ভক্তরা দেবীর বোধন সম্পন্ন করবেন। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে মর্ত্যে আবাহন জানানো হয়। এর মাধ্যমেই উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটবে।
পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে সারাদেশে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা স্থাপন ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। ভক্তরা দেবীর আশীর্বাদ কামনায় প্রস্তুতি নিচ্ছেন।
মহাষষ্ঠীর পরদিন থেকে শুরু হবে মহাসপ্তমীর মূল পূজা ও আনুষঙ্গিক আচার-অনুষ্ঠান। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি ঘটবে।
তথ্যসূত্র: ইত্তেফাক
Reporter Name