শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাতারকা নয়, নিজেকে এখনো বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৮ Time View

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত জানিয়েছেন, মহাতারকা ইমেজের চেয়ে বাস কন্ডাক্টর পরিচয়েই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সম্প্রতি তাঁর অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’-এর মুক্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নিজের অতীত জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

বেঙ্গালুরুর বাস পরিবহনে টানা পাঁচ বছর কন্ডাক্টর হিসেবে কাজ করেছেন রজনীকান্ত। সেই দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, আজও বাসের টিকিট কাটা বা খুচরা টাকা ফেরত দেওয়ার সেই ব্যস্ত সময়গুলো তাঁর হৃদয়ে গেঁথে আছে। এমনকি সুপারস্টার পরিচয়ের সঙ্গে নিজেকে মেলাতে মাঝেমধ্যে তাঁর অসুবিধা হয় বলেও মন্তব্য করেন তিনি।

স্মৃতিচারণা করতে গিয়ে এই অভিনেতা বলেন, “আমি নিজেকে একজন বাস কন্ডাক্টর হিসেবেই ভাবি। এ কারণেই আমি বারবার বেঙ্গালুরুতে ফিরে যাই। রাস্তায় বাস দেখলে ভালো লাগে এবং কন্ডাক্টরদের খাকি পোশাক দেখলে এখনো পুরোনো দিনের জন্য মন কেমন করে।”

১৯৫০ সালে জন্ম নেওয়া এই অভিনেতার প্রকৃত নাম শিবাজি রাও গায়কোয়াড়। চলচ্চিত্রে আসার আগে জীবনযুদ্ধে টিকে থাকতে তিনি কুলি, অফিস বয় ও কাঠমিস্ত্রির কাজও করেছেন। বাসে টিকিট দেওয়ার নিজস্ব ভঙ্গির কারণে যাত্রীদের কাছে তিনি সে সময় বেশ জনপ্রিয় ছিলেন। পরিবারের অমত থাকলেও বন্ধুর সহায়তায় মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হওয়ার মাধ্যমেই তাঁর অভিনয় জীবনের মোড় ঘোরে।

পরিচালক কে বালাচন্দর তাঁকে ‘রজনীকান্ত’ নাম দেন, যার অর্থ ‘রাতের রং’। এরপর দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তবে সাফল্যের শিখরে থাকলেও নিজের শেকড়কে ভুলে যাননি এই অভিনেতা। কন্ডাক্টরের কাজের প্রতি তাঁর টান আজও গভীর বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ১৫ অক্টোবর মুক্তি পেয়েছে রজনীকান্তের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’। এটি ২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর সিক্যুয়েল। নেলসন দিলীপকুমারের পরিচালনায় এই সিনেমায় রজনীকান্তকে আবারও অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তা মুথুভেল পান্ডিয়ান ওরফে ‘টাইগার’ চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে রজনীকান্ত ছাড়াও অভিনয় করেছেন বিদ্যা বালান, মিঠুন চক্রবর্তী, মোহনলাল, জ্যাকি শ্রফ ও রম্যা কৃষ্ণনের মতো তারকারা। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। ট্রেলারে ইঙ্গিত পাওয়া গেছে যে, এবারের পর্বে রজনীকান্তকে আরও বড় ও শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
42 + = 47

About Author Information

Popular Post

নিষিদ্ধ পলিথিন বন্ধে কঠোর অবস্থানে সরকার: দেশজুড়ে সাঁড়াশি অভিযানের নির্দেশ

মহাতারকা নয়, নিজেকে এখনো বাস কন্ডাক্টর ভাবেন রজনীকান্ত

Update Time : ০৮:০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬