শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরএফএল গ্রুপে ১০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৪০ হাজার টাকা

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৬ Time View

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘ফিউচার বিজনেস লিডারস প্রোগ্রাম’-এর আওতায় ‘ট্রেইনি জোনাল ম্যানেজার’ পদে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা শুরুতে মাসিক ৪০ হাজার টাকা বেতন পাবেন। এছাড়া ছয় মাসের সফল শিক্ষানবিশকাল শেষে পদোন্নতির সুযোগ রয়েছে। কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে।

আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট খাতে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের পাশাপাশি নতুনরাও (ফ্রেশার) আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ২৪ বছর।

প্রার্থীদের মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা ও নেতৃত্ব দেওয়ার দক্ষতা থাকতে হবে। এছাড়া চমৎকার যোগাযোগ দক্ষতা, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং চাপের মুখে কাজ করার সামর্থ্য থাকা আবশ্যক। পাশাপাশি কম্পিউটারে এমএস এক্সেল, ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টের মৌলিক ধারণা থাকতে হবে।

নিযুক্ত কর্মকর্তাদের প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে বিক্রয় পূর্বাভাস ও কৌশল বাস্তবায়ন, ডিলার নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউটর পরিচালনা এবং জোনাল সেলস পরিকল্পনা তৈরি করা। এছাড়া নতুন বাজার সৃষ্টি ও পণ্যের ভিজিবিলিটি বাড়াতে মার্কেটিং ও সাপ্লাই চেইন টিমের সঙ্গে সমন্বয় করতে হবে।

বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, টিএ/ডিএ, ট্যুর অ্যালাউন্স, মোবাইল বিল এবং পারফরম্যান্স বোনাস দেওয়া হবে। এছাড়া বছরে দুটি উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, লিভ এনক্যাশমেন্ট এবং প্রাণ-আরএফএল আউটলেট থেকে বিশেষ ছাড়ে কেনাকাটার সুবিধা পাবেন কর্মীরা।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিস্তারিত তথ্য আরএফএল গ্রুপের নিয়োগ সংক্রান্ত লিংকে পাওয়া যাবে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 82 = 90

About Author Information

Popular Post

বাংলাদেশ ট্যাক্স লইয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি: সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী

আরএফএল গ্রুপে ১০০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৪০ হাজার টাকা

Update Time : ০৮:০২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬