শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমা ও সুখ দিবস আজ: মানসিক প্রশান্তি ও সম্পর্কের উন্নয়নে ক্ষমার গুরুত্ব

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৮ Time View

মানুষের প্রাত্যহিক জীবনে নানা কারণে মান-অভিমান, কষ্ট কিংবা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অনেক সময় অন্যের আচরণে আমরা ব্যথিত হই, আবার কখনও আমাদের কারণে প্রিয়জন কষ্ট পান। সময়ের আবর্তে অনেক ঘটনা হারিয়ে গেলেও মনের গহীনে জমে থাকা ক্ষোভ সহজে দূর হয় না। এই মানসিক জড়তা কাটিয়ে ওঠার আহ্বান জানিয়ে আজ ৭ অক্টোবর পালিত হচ্ছে ‘ক্ষমা ও সুখ দিবস’।

দিবসটির মূল উদ্দেশ্য হলো অতীতের তিক্ততা ভুলে ক্ষমা করার মাধ্যমে নিজের মনে প্রশান্তি ফিরিয়ে আনা। বিশেষজ্ঞরা মনে করেন, মনের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষোভ বা রাগ পুষে রাখলে তা মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। ক্ষমা করার অর্থ এই নয় যে অন্যায়কে মেনে নেওয়া, বরং এটি নিজের মানসিক বোঝা হালকা করার একটি প্রক্রিয়া।

ব্যক্তিগত ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও ক্ষমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুচ্ছ ঘটনা বা ভুল বোঝাবুঝির কারণে অনেক সময় দীর্ঘদিনের সুসম্পর্ক ভেঙে যায়। এমন পরিস্থিতিতে একে অপরকে ক্ষমা করতে পারলে সম্পর্কের তিক্ততা দূর হয় এবং পুনরায় স্বাভাবিক ছন্দে ফেরার পথ প্রশস্ত হয়।

আজকের এই বিশেষ দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে, ক্ষমা কেবল অন্যের জন্য নয়, বরং নিজের সুখের জন্যও প্রয়োজন। অতীতের নেতিবাচক অভিজ্ঞতাগুলো পেছনে ফেলে সুন্দর আগামীর পথে এগিয়ে যেতে ক্ষমার কোনো বিকল্প নেই। তাই মনের শান্তি ও সম্পর্কের স্থায়িত্ব রক্ষায় ক্ষমা করার মানসিকতা গড়ে তোলাই এই দিবসের মূল বার্তা।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
26 − = 22

About Author Information

Popular Post

মানবপাচার রোধে বাংলাদেশের প্রচেষ্টায় ঘাটতি দেখছে যুক্তরাষ্ট্র

ক্ষমা ও সুখ দিবস আজ: মানসিক প্রশান্তি ও সম্পর্কের উন্নয়নে ক্ষমার গুরুত্ব

Update Time : ০৭:০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬