সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইংরেজি শিক্ষা ও জাতীয় উন্নয়ন নিয়ে ইউল্যাবে আন্তর্জাতিক সম্মেলন ৯ অক্টোবর

  • Reporter Name
  • Update Time : ০৭:২০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

রাজধানীর মোহাম্মদপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাসে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংরেজি শিক্ষা বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। ‘ইউল্যাব-টিইএসওএল বিের্ড সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইএসপি’ শীর্ষক এই সম্মেলনের যৌথ আয়োজক ইউল্যাব ও টিইএসওএল সোসাইটি অব বাংলাদেশ।

আয়োজক সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সম্মেলন চলবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ফ্রম মার্জিন টু মেইনস্ট্রিম: রিস্ট্রাকচারিং ইনস্টিটিউশনাল ইএসপি ফর সাস্টেইনেবল ন্যাশনাল ডেভেলপমেন্ট’।

মূলত টেকসই জাতীয় উন্নয়নের লক্ষ্যে ইংরেজি শিক্ষাকে কীভাবে নতুন আঙ্গিকে ও কার্যকরভাবে সাজানো যায়, তা নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা করা হবে। এছাড়া একাডেমিক তত্ত্বের সঙ্গে বাস্তবমুখী জাতীয় উন্নয়নের একটি যোগসূত্র তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ডিজিটাল ইংরেজি শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘রিয়েলিইংলিশ’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাইজেল কিলিক। বিভিন্ন দেশে ডিজিটাল ইংরেজি শিক্ষা ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
6 + 3 =

About Author Information

Popular Post

ভারতের সাম্প্রতিক বিক্ষোভকে ‘কমিউনিস্ট-মাওবাদী-ইসলামপন্থী ষড়যন্ত্র’ বলছে আরএসএস

ইংরেজি শিক্ষা ও জাতীয় উন্নয়ন নিয়ে ইউল্যাবে আন্তর্জাতিক সম্মেলন ৯ অক্টোবর

Update Time : ০৭:২০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬