রাজধানীর মিরপুরে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১১ নম্বর এলাকায় মেট্রো স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা এই সংঘাত বেলা পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।
সংঘর্ষ চলাকালে মিরপুর-১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর মিরপুর ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
তবে সংঘর্ষের প্রকৃত কারণ বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name