রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি

  • Reporter Name
  • Update Time : ০৯:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ Time View

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রোববার সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের আন্দোলনের মুখে অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে দুপুরের পর থেকে পরিস্থিতি অস্থিতিশীল হতে শুরু করে। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, উদ্ভূত পরিস্থিতিতে সাভারের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে কাজ স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে ও বাইরে অবস্থান নিতে শুরু করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুলিয়ার নিশ্চিতপুর ও নরসিংহপুর এলাকার আল-মুসলিম এ্যপারেলস, নিউএইজ গ্রুপ, ট্রাউজার লাইন লিমিটেড, শারমিন গ্রুপ ও হা-মীম গ্রুপসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়কে অবস্থান নেন। এ সময় পুলিশ তাদের সড়কের একপাশে সরে দাঁড়ানোর অনুরোধ জানায়। পরে নিরাপত্তার স্বার্থে কারখানাগুলোতে ছুটি দিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন জানান, শ্রমিকরা তাদের দাবির বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা না পেয়ে ক্ষুব্ধ হয়ে সড়কে নেমেছেন। দ্রুত আলোচনার মাধ্যমে শ্রমিকদের এই ধোঁয়াশা কাটানোর আহ্বান জানান তিনি।

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ও সফিপুর এলাকায় শ্রমিক বিক্ষোভের জেরে অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে রতনপুর এলাকার করনী নিট কম্পোজিট ও নিট এশিয়াসহ কয়েকটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভ চলাকালে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যান ও ট্রপিক্যাল নামের একটি পোশাক কারখানার ঝুটের গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, শ্রমিকদের বাধার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি, ফলে গাড়িটি পুড়ে যায়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
5 + 5 =

About Author Information

Popular Post

মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

মজুরি বৃদ্ধির দাবিতে সাভার ও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি

Update Time : ০৯:০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬