রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদে মানুষ পাঠাতে চীনের নতুন পরিকল্পনা: দুই রকেটে যাবে মহাকাশযান ও ল্যান্ডার

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২ Time View

চাঁদে মানুষ পাঠানোর উচ্চাভিলাষী অভিযানের জন্য নতুন এক কর্মপরিকল্পনা ঘোষণা করেছে চীন। এই পরিকল্পনার আওতায় দুটি পৃথক রকেট উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশচারীদের চাঁদের কক্ষপথে নিয়ে যাওয়া হবে।

বেইজিংয়ে আয়োজিত সপ্তম মানববাহী মহাকাশ সিম্পোজিয়ামে এই তথ্য জানান জ্যেষ্ঠ প্রকৌশলী ওয়াং শিয়াং। তিনি জানান, চীন তাদের এই অভিযানের জন্য ‘টু লঞ্চেস, লুনার অরবিট রেন্ডেভাস’ বা দুটি উৎক্ষেপণ ও চাঁদের কক্ষপথে মিলনের কৌশল গ্রহণ করবে।

নতুন এই পরিকল্পনা অনুযায়ী, ‘মেংঝু’ নামক মানববাহী মহাকাশযান এবং ‘লানিউ’ নামক লুনার ল্যান্ডারকে আলাদা দুটি রকেটের মাধ্যমে পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হবে। মহাকাশযান দুটিকে সরাসরি পৃথিবী-চাঁদ স্থানান্তর কক্ষপথে পাঠানো হবে।

চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর মহাকাশযান ও ল্যান্ডারটি একে অপরের সঙ্গে যুক্ত বা ডকিং করবে। এর ফলে মহাকাশচারীরা মহাকাশযান থেকে ল্যান্ডারে স্থানান্তরের সুযোগ পাবেন এবং চাঁদের বুকে অবতরণ করতে পারবেন।

চীনের মহাকাশ গবেষণা সংস্থা এই অভিযানের মাধ্যমে মহাকাশ বিজ্ঞানে তাদের সক্ষমতা আরও দৃঢ় করতে চায়। এই বিশেষ স্থাপত্য বা আর্কিটেকচার ব্যবহারের ফলে অভিযানের ঝুঁকি কমবে এবং সফলতার সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

তথ্যসূত্র: ইত্তেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
15 − = 11

About Author Information

Popular Post

মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

চাঁদে মানুষ পাঠাতে চীনের নতুন পরিকল্পনা: দুই রকেটে যাবে মহাকাশযান ও ল্যান্ডার

Update Time : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬