বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমার সমর্থনেই পরাজয় এড়ালেন নেতানিয়াহু’, দাবি ট্রাম্পের

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

ইসরাইলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্ভাব্য জয় নিয়ে বড় দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তাঁর সমর্থনের কারণেই নির্বাচনে নেতানিয়াহুর নিশ্চিত পরাজয় ঠেকানো সম্ভব হয়েছে।

বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই দাবি করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প তাঁর পোস্টে উল্লেখ করেন, তিনি সমর্থন দেওয়ার পরই নির্বাচনে নেতানিয়াহুর অবস্থানের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় যা ভালো, তিনি কেবল সেটিই চান।

এদিকে ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২৮ লাখ ভোট গণনা সম্পন্ন হয়েছে, যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ। আংশিক এই ফলাফলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছে।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, ১৬ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি। এছাড়া নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট পেয়েছে ৯ শতাংশ ভোট।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক এই ফলাফলে নেতানিয়াহুর জোট ৫৫টি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে বিরোধী জোটের দখলে রয়েছে ৪৯টি আসন। এছাড়া আরব দলগুলো ১৬টি আসন পেতে পারে বলে আভাস পাওয়া গেছে।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 37 = 39

About Author Information

Popular Post

‘আমার সমর্থনেই পরাজয় এড়ালেন নেতানিয়াহু’, দাবি ট্রাম্পের

‘আমার সমর্থনেই পরাজয় এড়ালেন নেতানিয়াহু’, দাবি ট্রাম্পের

Update Time : ০৮:০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬