বলিউডের জনপ্রিয় জুটি অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত কালজয়ী সিনেমা ‘মোহরা’ দীর্ঘ ৩২ বছর পর আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি সে সময় বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল।
রাজীব রাই পরিচালিত এই সিনেমাটি এবার আধুনিক প্রযুক্তিতে দর্শকদের সামনে হাজির করা হচ্ছে। জানা গেছে, সিনেমাটির মূল সংস্করণকে ‘ফোর কে’ (4K) রেজোলিউশনে রূপান্তর করে সংরক্ষণ করা হয়েছে। উন্নত মানের এই সংস্করণটিই নতুন করে বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।
আগামী ৬ নভেম্বর সিনেমাটি পুনরায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। নব্বইয়ের দশকের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই সিনেমাটি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বক্স অফিসে ‘মোহরা’র এই পুনঃমুক্তিকে কেন্দ্র করে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। কারণ, এর ঠিক একদিন আগে অর্থাৎ ৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’। ফলে বক্স অফিসে পুরোনো ও নতুন সিনেমার এক ভিন্নধর্মী লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্র প্রেমীরা।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন
Reporter Name