বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় গ্রিডে বিপর্যয়: কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

জাতীয় বিদ্যুৎ গ্রিডে আকস্মিক বিপর্যয়ের প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে সুপারিশ প্রদানের লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। গতকাল মঙ্গলবার দেশের একটি বড় অংশে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে এম আলী রেজাকে এই কমিটির প্রধান করা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গ্রিড বিপর্যয়ের পরপরই পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) নিজস্ব উদ্যোগে একটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। সঞ্চালন-২-এর প্রধান প্রকৌশলী সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীর নেতৃত্বে গঠিত ওই পাঁচ সদস্যের কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল এবং চট্টগ্রামের কিছু অংশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গ্রিড বিপর্যয়ের ফলে বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পর্যায়ক্রমে বিদ্যুৎকেন্দ্রগুলো সচল হতে শুরু করে এবং রাতে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়।

জাতীয় গ্রিডে এ ধরনের বিপর্যয় এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালের ৪ অক্টোবর পূর্বাঞ্চলীয় গ্রিডে ত্রুটির কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ দেশের বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। এ ছাড়া ২০১৪ সালের ১ নভেম্বর দেশজুড়ে প্রায় ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার নজির রয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 1 = 2

About Author Information

Popular Post

‘আমার সমর্থনেই পরাজয় এড়ালেন নেতানিয়াহু’, দাবি ট্রাম্পের

জাতীয় গ্রিডে বিপর্যয়: কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

Update Time : ০৮:০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬