বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটের কারণে নেই মুশফিক

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৬ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার এই সিদ্ধান্ত জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। আঙুলের চোটের কারণে তাকে একাদশের বাইরে থাকতে হচ্ছে। মঙ্গলবার অনুশীলনের সময় তিনি এই আঘাত পান।

জানা গেছে, মঙ্গলবার সকালে নেট সেশনে অনুশীলনের সময় একজন নেট বোলারের বাউন্সারে মুশফিকের ডান হাতের তর্জনীতে আঘাত লাগে। এরপর তিনি আর ব্যাটিং চালিয়ে যেতে পারেননি এবং মাঠ ছেড়ে চলে যান।

ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুশফিকের অনুপস্থিতি দলের ব্যাটিং লাইনআপে কিছুটা প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: ইত্তেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
8 + 1 =

About Author Information

Popular Post

‘আমার সমর্থনেই পরাজয় এড়ালেন নেতানিয়াহু’, দাবি ট্রাম্পের

মিরপুর টেস্ট: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটের কারণে নেই মুশফিক

Update Time : ০৭:০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬