বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকা হওয়ার আগে স্টুডিওর মেঝে ও শৌচাগার পরিষ্কার করতেন রাভিনা ট্যান্ডন

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

বলিউডের নব্বই দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেওয়া এই তারকা আজও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। তবে রুপালি পর্দার এই ঝলমলে দুনিয়ায় আসার পথটি তার জন্য খুব একটা সহজ ছিল না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাভিনা তার ক্যারিয়ারের শুরুর দিকের সংগ্রামের কথা তুলে ধরেন। তিনি জানান, চলচ্চিত্র পরিচালকের মেয়ে হওয়া সত্ত্বেও ক্যামেরার সামনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার ছিল না। বরং পর্দার পেছনের কাজ দিয়েই তার কর্মজীবন শুরু হয়েছিল।

অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুতে তিনি বিজ্ঞাপনের সেটে কাজ করতেন। সেই সময় তাকে স্টুডিওর মেঝে পরিষ্কার করা থেকে শুরু করে শৌচাগারের বমি পরিষ্কার করার মতো কঠিন ও অপ্রীতিকর কাজও করতে হয়েছে।

রাভিনা ট্যান্ডন আরও উল্লেখ করেন, তারকা সন্তান হিসেবে পরিচিতি থাকলেও তিনি সাধারণ কর্মীদের মতোই কাজ শুরু করেছিলেন। কঠোর পরিশ্রমের মাধ্যমেই তিনি আজকের এই অবস্থানে পৌঁছেছেন। তার এই অকপট স্বীকারোক্তি ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 6 = 2

About Author Information

Popular Post

‘আমার সমর্থনেই পরাজয় এড়ালেন নেতানিয়াহু’, দাবি ট্রাম্পের

নায়িকা হওয়ার আগে স্টুডিওর মেঝে ও শৌচাগার পরিষ্কার করতেন রাভিনা ট্যান্ডন

Update Time : ০৭:০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬