সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জন্মদিনে গ্ল্যামারাস লুকে ভক্তদের চমকে দিলেন দীঘি

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২ Time View

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির জন্মদিন আজ। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। জন্মদিনের প্রথম প্রহরে নিজের একটি বিশেষ ভিডিও শেয়ার করে ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করা ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে দীঘিকে একদম ভিন্ন ও গ্ল্যামারাস লুকে দেখা গেছে। হালকা নীল রঙের একটি স্টাইলিশ গাউন পরে ভিডিওতে হাজির হন তিনি। পরিপাটি খোপা আর মানানসই মেকআপে তার এই নতুন রূপ নজর কেড়েছে নেটিজেনদের।

ভিডিওর আবহ ছিল বেশ নান্দনিক। লম্বা সাদা মোমবাতি, মুক্তার মালা আর ফুলের সমারোহে এক রাজকীয় পরিবেশে দীঘিকে দেখা যায়। ভিডিওর বিভিন্ন অংশে তাকে কখনো বিশাল এক ফুলের তোড়া হাতে পোজ দিতে, আবার কখনো মোমবাতি ফুঁ দিয়ে নেভাতে দেখা গেছে।

ভিডিওটির ক্যাপশনে দীঘি লিখেছেন, ‘কিছুই না, এটা শুধু আমার জন্মদিন।’ ভিডিওতে তার আত্মবিশ্বাসী ভঙ্গি ও আবেদনময়ী অভিব্যক্তি ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

দীঘির এই পরিবর্তন দেখে অনেক ভক্তই বিস্ময় প্রকাশ করেছেন। এক সময়ের জনপ্রিয় এই শিশুশিল্পী এখন পুরোদস্তুর চিত্রনায়িকা। তার এই বিবর্তন দেখে মন্তব্য ঘরে একজন লিখেছেন, ‘এটা কি সেই ছোট্ট দীঘি?’ আবার কেউ কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
41 − 35 =

About Author Information

Popular Post

জন্মদিনে গ্ল্যামারাস লুকে ভক্তদের চমকে দিলেন দীঘি

জন্মদিনে গ্ল্যামারাস লুকে ভক্তদের চমকে দিলেন দীঘি

Update Time : ০৮:০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬