সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিশিগানে নির্বাচনি সভায় নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের মন্তব্য

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১ Time View

যুক্তরাষ্ট্রের মিশিগানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় জনপ্রিয় র‍্যাপার নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। মিশিগানের পোর্ট হিউরনে রিপাবলিকান সিনেট প্রার্থী মাইক রজার্সের সমর্থনে আয়োজিত ওই সভায় ট্রাম্পের এই মন্তব্য উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বরাত দিয়ে জানা যায়, গত ২৫ অক্টোবর (রোববার) ওই প্রচারণায় অংশ নিতে ট্রাম্পের সঙ্গে একই বিমানে সেখানে যান ৪৩ বছর বয়সী সংগীতশিল্পী নিকি মিনাজ। জনসভায় বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প প্রথমে ওহাইওর রিপাবলিকান সিনেটর জন হাস্টেডের শারীরিক গঠন নিয়ে কথা বলেন। এরপর তিনি নিকি মিনাজের দিকে ইঙ্গিত করে তাঁর প্রশংসা করেন।

বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প বলেন, তিনি নিকি মিনাজের মতো এমন শারীরিক গঠন আগে দেখেননি। বিষয়টি সহজে এড়িয়ে যাওয়ার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি। এরপর তিনি মিনাজকে সবার সামনে দাঁড়াতে বলেন। এ সময় উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করলে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, তাঁর এই মন্তব্যে মিনাজ কোনো অপমানিত বোধ করেননি। একই সঙ্গে তিনি মিনাজের প্রতি নিজের ভালো লাগার কথাও জানান।

ট্রাম্পের এই মন্তব্যের পর নিকি মিনাজও তাঁর প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন। মঞ্চে দাঁড়িয়ে মিনাজ বলেন, ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে থাকা তাঁর জন্য অত্যন্ত সম্মানের বিষয়। তিনি ভবিষ্যতেও ট্রাম্পের পাশে থাকার অঙ্গীকার করেন।

আসন্ন নির্বাচনে ট্রাম্প আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হলে তাঁকে সমর্থন দেবেন বলে জানান এই র‍্যাপার। পাশাপাশি মিশিগানের ভোটারদের প্রতি রিপাবলিকান প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মিশিগানে রিপাবলিকানদের পক্ষে এই প্রচারণার আয়োজন করা হয়। রাজ্যটিতে সিনেটের গুরুত্বপূর্ণ আসনে মাইক রজার্সের জয়-পরাজয় কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এই রাজনৈতিক আবহে নিকি মিনাজের উপস্থিতি ও ট্রাম্পের মন্তব্য এখন বিনোদন ও রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 2 = 7

About Author Information

Popular Post

জন্মদিনে গ্ল্যামারাস লুকে ভক্তদের চমকে দিলেন দীঘি

মিশিগানে নির্বাচনি সভায় নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের মন্তব্য

Update Time : ০৭:০২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬