সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাদুঘর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নীতিমালা অনুসরণের আহ্বান ইউনেসকো প্রতিনিধির

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে জাদুঘর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক জাদুঘর পরিষদের (আইকম) আচরণবিধিমালা অনুসরণের আহ্বান জানানো হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ জাতীয় জাদুঘর ও হেরিটেজ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় এ আহ্বান জানান ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।

রাজধানীতে আয়োজিত ‘জাদুঘরের আচরণবিধিমালা’ শীর্ষক এই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সুসান ভাইজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, সাংস্কৃতিক নিদর্শন সংগ্রহ, নিবন্ধন, সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, গবেষণা ও প্রদর্শনের ক্ষেত্রে আইকমের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। ঐতিহ্য রক্ষায় জাদুঘরকর্মী ও সাধারণ মানুষকে এই বিধিমালা মেনে চলা প্রয়োজন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক মাসুদ ইমরান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজীম ওয়াহাব।

স্বাগত বক্তব্যে হেরিটেজ ফাউন্ডেশনের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন জাদুঘর ব্যবস্থাপনায় পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব আলম আরা বেগম। ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলাম।

কর্মশালার দ্বিতীয় অধিবেশনে আইকমের আচরণবিধিমালার বাংলা অনুবাদ উপস্থাপন করা হয়। এ সময় বিধিমালার ইতিহাস ও তা প্রতিপালনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন আইকম বাংলাদেশ জাতীয় কমিটির সাবেক চেয়ারপারসন জাহাঙ্গীর হোসেন। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নিজেদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

দিনব্যাপী এই কর্মশালায় বাংলাদেশ জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, সামরিক জাদুঘর এবং এশিয়াটিক সোসাইটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৭৩ জন প্রতিনিধি অংশ নেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এতে উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
5 + 2 =

About Author Information

Popular Post

জন্মদিনে গ্ল্যামারাস লুকে ভক্তদের চমকে দিলেন দীঘি

জাদুঘর ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নীতিমালা অনুসরণের আহ্বান ইউনেসকো প্রতিনিধির

Update Time : ০৮:০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬