শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাতকা উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। স্থানীয় সময় শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাতকার ভিলিউচিনস্ক শহর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১৪০ কিলোমিটার।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, এই কম্পনের ফলে বড় ধরনের কোনো জলোচ্ছ্বাস বা ঝুঁকির সম্ভাবনা নেই। এছাড়া এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এই ভূমিকম্প নিয়ে ভুলবশত ৯.৯ মাত্রার একটি আগাম সতর্কতা জারি করেছিল। সংস্থাটির নিজস্ব পরিমাপে কম্পনের মাত্রা ৬.৯ হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তারা এই উচ্চমাত্রার সতর্কতা দেয়। যদি এটি সঠিক হতো, তবে তা হতো বিশ্বের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভৌগোলিক অবস্থানের কারণে কামচাতকা উপদ্বীপটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। এটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ নামক টেকটোনিক বলয়ের ওপর অবস্থিত। এর আগে গত বছরের জুলাই মাসে এই অঞ্চলে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার প্রভাবে একটি উপকূলীয় গ্রাম আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
7 + 2 =

About Author Information

Popular Post

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি ও সার আমদানিতে অতিরিক্ত ব্যয় ৫০ হাজার কোটি টাকা

রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

Update Time : ০৭:০২:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬