শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশ্বিক রূপান্তরের যুগে সামাজিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ জাতিসংঘের

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

বিশ্বজুড়ে দ্রুতগতিতে চলা অর্থনৈতিক, ডিজিটাল ও জ্বালানি খাতের রূপান্তরের ফলে কোটি কোটি মানুষ পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি এই পরিবর্তনের সুফল সবার কাছে পৌঁছে দিতে বৃহত্তর সামাজিক অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডিইএসএ) ‘ওয়ার্ল্ড সোশ্যাল রিপোর্ট ২০২৬’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী চলমান এই ব্যাপক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান, দক্ষতা, সেবা ও সুরক্ষা ব্যবস্থার অভাব রয়েছে বিপুল সংখ্যক মানুষের।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রযুক্তিগত উন্নয়ন এবং জ্বালানি খাতের সংস্কার বিশ্ব অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করলেও, যথাযথ প্রস্তুতির অভাবে একটি বড় জনগোষ্ঠী এসব সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে ডিজিটাল বৈষম্য এবং প্রয়োজনীয় কারিগরি দক্ষতার অভাব এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে।

জাতিসংঘের মতে, যদি এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয়, তবে এই রূপান্তরগুলো বিশ্বজুড়ে বিদ্যমান বৈষম্যকে আরও প্রকট করে তুলবে। তাই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি স্তরে মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

তথ্যসূত্র: ইত্তেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
40 − = 31

About Author Information

Popular Post

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি ও সার আমদানিতে অতিরিক্ত ব্যয় ৫০ হাজার কোটি টাকা

বৈশ্বিক রূপান্তরের যুগে সামাজিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ জাতিসংঘের

Update Time : ০৭:০২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬