রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালাই উপজেলা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২ Time View

জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা দল। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে জয় পায় কালাই। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

কালাই উপজেলা দলের এই সাফল্য উদ্‌যাপন করতে স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রিয় দলকে সমর্থন জানাতে কালাই থেকে ১৪টি বাসে করে ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে হাজির হন। গ্যালারিতে জায়গা না পেয়ে অনেক দর্শককে স্টেডিয়াম সংলগ্ন বাড়ির ছাদ ও চিলেকোঠায় বসে খেলা উপভোগ করতে দেখা যায়।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, দর্শকদের যাতায়াতের সুবিধার্থে প্রশাসন ও ব্যক্তিগত উদ্যোগে বাসের ব্যবস্থা করা হয়েছিল। স্থানীয় বাসিন্দা আইনজীবী নাফিউজ্জামান তালুকদার ব্যক্তিগতভাবে পাঁচটি বাস এবং খেলোয়াড় ও দর্শকদের জন্য ২০০টি জার্সি উপহার দেন। জয়ের পর তিনি উচ্ছ্বাস প্রকাশ করে দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান।

জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম সরকার জানান, গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভার মোট আটটি দল অংশ নেয়। নকআউট পদ্ধতিতে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী দিনে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফাইনাল খেলার উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা অত্যন্ত জরুরি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম এবং জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 73 = 76

About Author Information

Popular Post

খাবারের স্বাদ বাড়াতে পারে পছন্দের গান, গবেষণায় মিলল বৈজ্ঞানিক প্রমাণ

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালাই উপজেলা

Update Time : ০৭:০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬