রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলহামের একাডেমি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৫ Time View

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের একাডেমি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ২০২৬ সালের ‘জনি হেইনেস ট্রফি’ বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ। সম্প্রতি ফুলহামের অনুশীলন গ্রাউন্ড মোটসপুর পার্কে এক অনুষ্ঠানের মাধ্যমে ফারহানের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সরাসরি ভোটে এই পুরস্কারের জন্য সেরা উদীয়মান ফুটবলারকে নির্বাচন করা হয়। ১৯ বছর বয়সী ফারহান বর্তমানে ধারে ইংলিশ ফুটবলের পঞ্চম স্তরের দল বোরহাম উডে খেলছেন। এর আগে গত মৌসুমে ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুতে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। সেখানে ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রেখে দলের চতুর্থ স্থান অর্জনে বড় ভূমিকা রাখেন এই তরুণ।

ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের শিকড় বাংলাদেশের সিলেটে। লন্ডনের রাস্তায় ফুটবলে হাতেখড়ি হওয়া এই ফুটবলার শুরুতে চেলসির একাডেমিতে থাকলেও ২০১৯ সালে ফুলহামে যোগ দেন। গত নভেম্বরে প্রিমিয়ার লিগ টুর মাসসেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি পুরো মৌসুমের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও তার নাম ছিল।

আন্তর্জাতিক ফুটবলে ফারহান সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের হয়ে নাম লিখিয়েছেন। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে তার অভিষেক হয় এবং ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে তিনি লাল-সবুজ জার্সিতে প্রথম গোল পান। দেশের হয়ে খেলার অভিজ্ঞতাকে অত্যন্ত গর্বের বলে অভিহিত করেছেন ফারহান। ফুলহামের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রায় ৫০ হাজার দর্শকের সামনে গোল করার অভিজ্ঞতা ছিল অসাধারণ।

বর্ষসেরার এই স্বীকৃতি পেয়ে সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারহান। তিনি বলেন, সতীর্থদের সহযোগিতা ও অনুপ্রেরণা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না। অতীতে যারা এই ট্রফি জিতেছেন, তাদের তালিকায় নিজের নাম যুক্ত হওয়াকে বিশেষ প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

উল্লেখ্য, ফুলহামের কিংবদন্তি ফুটবলার জনি হেইনেসের স্মরণে ২০১৯ সাল থেকে একাডেমির সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হচ্ছে। ফুলহাম সাপোর্টার্স ট্রাস্টের উদ্যোগে প্রবর্তিত এই ট্রফিটি এখন ক্লাবের তরুণ প্রতিভাদের জন্য অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
4 + 4 =

About Author Information

Popular Post

খাবারের স্বাদ বাড়াতে পারে পছন্দের গান, গবেষণায় মিলল বৈজ্ঞানিক প্রমাণ

ফুলহামের একাডেমি বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান

Update Time : ০৭:০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬