কনকর্ড গ্রুপ অব কোম্পানিজের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জীবনবিমা ও স্বাস্থ্যসেবা সুবিধা দিতে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সঙ্গে একটি গ্রুপ বিমা চুক্তি সই হয়েছে। সম্প্রতি উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রকিবুল করিম এবং কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহরিয়ার কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এই চুক্তির ফলে কনকর্ডের কর্মীরা বিশেষ বিমা সুবিধার আওতায় আসবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনকর্ড গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র জেনারেল ম্যানেজার শাকিল আবির, প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার, প্রধান অর্থ কর্মকর্তা মো. আবদুল করিম, উপমহাব্যবস্থাপক ফারুক আহমেদ, ডেপুটি লিগ্যাল অ্যাডভাইজার মো. রিয়াজুল হাসান সোহাগ এবং নির্বাহী পরিচালক মো. মফিজুল ইসলাম ও মো. সাকিব রায়হান।
অন্যদিকে গার্ডিয়ান লাইফের পক্ষে অনুষ্ঠানে যোগ দেন প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর সানিয়াত রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সয়েব ও কি অ্যাকাউন্ট ম্যানেজার অরণ্যা আক্তার বিথী।
অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম বলেন, টেকসই ব্যবসায়িক সাফল্যের অন্যতম ভিত্তি হলো কর্মীদের সুস্থতা ও কল্যাণ। এই অংশীদারত্বের মাধ্যমে কনকর্ডের কর্মীদের ও তাঁদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা ও চিকিৎসাসুবিধা নিশ্চিত করা হবে।
কনকর্ড গ্রুপের এমডি শাহরিয়ার কামাল তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু কর্মীদের জন্য কর্মক্ষেত্র নিশ্চিত করা নয়, বরং জীবনের নানা অনিশ্চয়তা মোকাবিলায় তাঁদের পাশে থাকাও জরুরি। সেই লক্ষ্য থেকেই এই বিমা চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গার্ডিয়ান লাইফ বর্তমানে দেশের ৫০০টির বেশি করপোরেট প্রতিষ্ঠানকে বিমা সুরক্ষা দিচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটির জীবনবিমার আওতায় রয়েছেন ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ।
তথ্যসূত্র: প্রথম আলো
Reporter Name