শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ২ Time View

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। তবে হামলার সময় শিল্পী গাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

হাতিরঝিল থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশাল সেন্টার মার্কেটের নিচে পার্কিং করা ছিল আসিফ আকবরের গাড়িটি। ভোরবেলা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এসে অজ্ঞাত এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টারের তৃতীয় তলায় তাঁর ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। পুলিশ জানিয়েছে, গুলির আঘাতে গাড়ির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতর থেকে একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু জানান, গুলির শব্দ শুনে এবং দারোয়ানের ডাক শুনে তারা বিষয়টি জানতে পারেন। তিনি সিসিটিভি ফুটেজে একজনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন। তবে এই ঘটনার পেছনে কারা থাকতে পারে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

মিতু আরও বলেন, আসিফ আকবর সবার সঙ্গে মিলেমিশে চলেন এবং তাদের কোনো শত্রু নেই। এমন ঘটনা তাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। বর্তমানে আসিফ আকবর সুস্থ আছেন বলেও তিনি নিশ্চিত করেছেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
4 + 6 =

About Author Information

Popular Post

খাবারের স্বাদ বাড়াতে পারে পছন্দের গান, গবেষণায় মিলল বৈজ্ঞানিক প্রমাণ

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

Update Time : ০৭:০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬