বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেল টেকনোলজিসের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৪ Time View

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ডেল টেকনোলজিসের ‘ফিসক্যাল ইয়ার ২৬ কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার-ইমার্জিং মার্কেট’ পুরস্কার অর্জন করেছে। সার্ভার ব্যবসায় বিশেষ পারফরম্যান্স ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটিকে এই সম্মাননা দেওয়া হয়।

গত ২১ অক্টোবর থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ফুকেট ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পা-তে আয়োজিত ‘ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬’ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে এই আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।

ডেল টেকনোলজিসের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমার্জিং মার্কেটসের ম্যানেজিং ডিরেক্টর চিন ওয়াহ মাক, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্টের সিনিয়র ডিরেক্টর লুকাস সল্টার এবং ডেল বাংলাদেশের চ্যানেল সেলস পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ডেল টেকনোলজিসের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের। তিনি ডেল সার্ভার ও এন্টারপ্রাইজ সলিউশনের ওপর আস্থা রাখার জন্য গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে এই অর্জনের জন্য প্রতিষ্ঠানের কর্মী ও সহযোগীদের ধন্যবাদ দেন তিনি।

ডেল বাংলাদেশের চ্যানেল সেলস পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক স্বীকৃতি ডেল টেকনোলজিসের সঙ্গে স্মার্ট টেকনোলজিসের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে। এটি বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

বর্তমানে ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর ও আধুনিক আইটি অবকাঠামোর ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এন্টারপ্রাইজ সার্ভারের গুরুত্ব বাড়ছে। ডেল টেকনোলজিসের সঙ্গে মিলে স্মার্ট টেকনোলজিস দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী কম্পিউটিং সলিউশন দিয়ে সহযোগিতা করে আসছে। এই পুরস্কারটি বাংলাদেশের সার্ভার বাজার সম্প্রসারণে প্রতিষ্ঠানটির ভূমিকারই একটি স্বীকৃতি।

তথ্যসূত্র: বিডি২৪ লাইভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
+ 4 = 11

About Author Information

Popular Post

নাগরিকের ক্যামেরায় ধরা পড়ল প্রকৃতি ও জনজীবনের বৈচিত্র্যময় রূপ

ডেল টেকনোলজিসের ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস

Update Time : ০৭:০২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬