বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, বাড়তে পারে তীব্রতা

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৩ Time View

বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপটি তৈরি হতে পারে।

বুধবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, লঘুচাপটি সৃষ্টির পর পরবর্তীতে আরও শক্তিশালী বা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং ভারতের তামিলনাড়ু উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া পরিস্থিতির এই পরিবর্তনের ফলে সমুদ্র ও উপকূলীয় এলাকায় কী ধরনের প্রভাব পড়তে পারে, সে বিষয়ে পরবর্তী পূর্বাভাসে বিস্তারিত জানানো হবে।

তথ্যসূত্র: ইত্তেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
6 + 3 =

About Author Information

Popular Post

নাগরিকের ক্যামেরায় ধরা পড়ল প্রকৃতি ও জনজীবনের বৈচিত্র্যময় রূপ

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, বাড়তে পারে তীব্রতা

Update Time : ০৭:০২:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬