সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর ধমক উপেক্ষা করে ইংরেজি বলা সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View

বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে রাতারাতি আলোচনায় এসেছেন ভারতের উত্তরপ্রদেশের এক নারী কনটেন্ট ক্রিয়েটর। যশোদা লোধি নামের ওই নারীর ইংরেজি শেখার অদম্য চেষ্টার একটি ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী।

যশোদা লোধি মূলত উত্তরপ্রদেশের একটি প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। ইন্টারনেটে তিনি ‘ইংলিশ উইথ দেহাতি ম্যাডাম’ নামে পরিচিত। সম্প্রতি তার একটি ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে তাকে ইংরেজি বলতে দেখা যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, যশোদা যখন ইংরেজি বলার চেষ্টা করছিলেন, তখন তার স্বামী তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং ধমক দেন। তবে স্বামীর এমন আচরণের পরেও দমে যাননি যশোদা। তিনি তার ইংরেজি শেখার প্রচেষ্টা চালিয়ে যান।

যশোদার এই সাহসিকতা ও শেখার আগ্রহ নজর কেড়েছে প্রিয়াঙ্কা চোপড়ার। অভিনেত্রী ভিডিওটি শেয়ার করার পর থেকেই যশোদার জীবন বদলে যেতে শুরু করেছে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে এবং তার অনুসারীর সংখ্যাও দ্রুত বাড়ছে।

নিজের কাজের মাধ্যমে যশোদা লোধি এখন অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছেন। উত্তরপ্রদেশের সাধারণ এক গৃহবধূ থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচিত মুখ হয়ে ওঠার এই যাত্রায় প্রিয়াঙ্কার সমর্থন তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
89 + = 99

About Author Information

Popular Post

খাবারের স্বাদ বাড়াতে পারে পছন্দের গান, গবেষণায় মিলল বৈজ্ঞানিক প্রমাণ

স্বামীর ধমক উপেক্ষা করে ইংরেজি বলা সেই নারীর ভিডিও শেয়ার করলেন প্রিয়াঙ্কা

Update Time : ০৭:০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬