শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ সাতজনের নামে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ২৪৭ Time View

পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ সাতজনের নামে মামলা

বগুড়া প্রতিনিধি: সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাংচুরের ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতি উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) সাত কর্মকর্তা-কর্মচারীর নামে আদালতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মোহনা টেলিভিশনের বগুড়া প্রতিনিধি আতিক রহমান। আদালতের বিচারক আসমা মাহমুদ বাদীর অভিযোগ আমলে নিয়ে আগামী ১৫ দিনের মধ্য তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য পুলিশ ইনভেস্টিগেশন অব ব্যুরোকে ( পিবিআই) নির্দেশ দিয়েছেন। মামলায় আসামি করা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি বগুড়ার মোকামতলার জোনাল অফিসার ডিজিএম রেজ্জাকুর রহমান, এজিএম গোলাম রব্বানী ও অফিসের অজ্ঞাতনামা পাঁচ কর্মচারীকে।

মামলায় বাদী উল্লেখ করেছেন,  মোকামতলা পল্লী বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম নিয়ে অনুসন্ধানী রিপোর্ট গত ২৬ অক্টোবর মোহনা টেলিভিশনে প্রচারিত হয়। রিপোর্টের দ্বিতীয় পর্বের জন্য গত দুই ডিসেম্বর মোহনা টিভির সাংবাদিক, ক্যামেরাপার্সন রবিউল ইসলামসহ কয়েকজন সাংবাদিক পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে যান।

সাংবাদিকদের উপস্থিতি দেখে ডিজিএম রেজ্জাকুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে করে গালি-গালাজ করতে থাকেন। একপর্যায় এজিএম গোলাম রব্বানীসহ অফিসের কমর্চারী বহিরাগত দালাল সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় মোহনা টিভির ক্যামেরা ভাঙচুর করা হয়। এ ঘটনায় সাংবাদিক আতিক রহমান গতকাল বুধবার  শিবগঞ্জ থানায় মামলা করতে গেলে তার মামলা গ্রহণ না করে জিডি গ্রহণ করা হয়।এ কারণে তিনি বৃহস্পতিবার আদালতে এ মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

আদালতে পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএমসহ সাতজনের নামে মামলা

Update Time : ০৫:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯