শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় এক রাতে কবরস্থান থেকে ২১ টি কঙ্কাল চুরি

পাবনায় এক রাতে কবরস্থান থেকে ২১ টি কঙ্কাল চুরির হয়েছে । কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আজ শুক্রবার দিবাগত রাতে সুজানগর উপজেলা আমিনপুর থানার বিরাহিমপুর কেন্দ্রীয় কবর স্থান থেকে ২১ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

কিছুদিন পূর্বে সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে দুর্বৃত্তরা। এর দুই দিন আগে পার্শ্ববর্তী দুই কিলোমিটার দূরের সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়। এর মাস খানেক আগে আমিনপুর কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

কবরস্থানে আগত শামিম হোসেন বলেন- সকালে ঘুম থেকে উঠে শুনি আমাদের কবরস্থানের কয়েকটি কঙ্কাল চুরি হয়ে গেছে। এখন এমন সময় চলে আসছে বাঁচলেও নিরাপত্তা নেই, মরলেও নিরাপত্তা নেই। এমন ন্যাক্কারজনক ঘটনা কারা ঘটাচ্ছে বিষয়টি প্রশাসনকে বের করতে হবে।

এলাকাবাসী জানান, কবরস্থান থেকে মরদেহের কঙ্কাল চুরির খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, কবর থেকে কঙ্কাল চুরি এটা খুবই অপ্রত্যাশিত ঘটনা। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

পাবনায় এক রাতে কবরস্থান থেকে ২১ টি কঙ্কাল চুরি

Update Time : ০২:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫