স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী বলেছেন, কুড়িগ্রাম ও গাইবান্ধার মধ্যে সেতু বন্ধন তিস্তা নদীর ওপর নির্মাণাধীন দীর্ঘ ১৪৯০ মিটার হরিপুর-চিলমারী তিস্তা সেতু যত দ্রুত সম্ভব চালু করা হবে। আজ শুক্রবার বিকেলে সরজমিনে নির্মাণাধীন সেতু, সংযোগ সড়কের নির্মানাধীন পিসি গার্ডার, ৯৬ মিটার আর্চ ব্রীজসহ অসমাপ্ত কাজগুলো পরির্দশন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় তিস্তা সেতু প্রকল্পের কাজের একাধিক অনিয়মের বিষয় নিয়ে সচিবের সৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। তিনি অনিয়মের বিষয়ে দেখবেন বলে সাংবাদিকদের জানান। এছাড়া তিনি তিস্তা সেতু চালু করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় এলজিইডি’র প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ মিয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব সামছুল ইসলাম, গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশণী উজ্জ্বল চৌধুরীসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লখ্য ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এলজিইডির তত্ত্বাবধানে সৌদি সরকারের অর্থায়নে ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন ১৪৯০ মিটার সেতুর নির্মান কাজ শুরু করে। তবে সেতু নির্মাণ কাজ ২০২৩ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় সময় বারানোর পরেও শেষ হয়নি সেতুর কাজ।
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গাইবান্ধার হরিপুর-চিলমারী তিস্তা সেতু যত দ্রুত সম্ভব চালু করা হবে- সচিব
-
সুন্দরগঞ্জ প্রতিনিধি - Update Time : ০৬:৫০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
- ২২২ Time View
Tag :
Popular Post
