বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সাবেক এমপির এপিএস অসীম কুমার গাইবান্ধায় গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নানের ব্যক্তিগত সহকারী (এপিএস) অসীম কুমার জৈন নতুনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা সদর থানা পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) রাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অসীম কুমার বগুড়া জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ছাত্র হত্যার মামলাসহ পাঁচটি গুরুত্বপূর্ণ মামলার আসামী।
পুলিশ ও স্থানীয়রা জানান, অসীম কুমার জৈন নতুন বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী বাজার এলাকার মানিক চাঁন জৈনের ছেলে।

তিনি সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। তিনি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সাবেক সংসদ সদস্য সাহাদারা মান্নানের এপিএস ছিলেন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তেনের পর তার বিরুদ্ধে সোনাতলা থানায় ৫টি মামলা হয়। মামলার পর গ্রেপ্তার এড়াতে অসীম কুমার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে আত্নগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গাইবান্ধা জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ফুলছড়ির বালাসীঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার জানান, অসীম কুমার পাঁচটি মামলার পলাতক আসামী। বগুড়া পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে গাইবান্ধা সদর থানাকে অবহিত করে। সেই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় তাকে বগুড়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বগুড়ার সাবেক এমপির এপিএস অসীম কুমার গাইবান্ধায় গ্রেপ্তার

Update Time : ১২:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪