শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে যে রোগে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়

বাংলাদেশে দশটি রোগে বেশি মানুষ মারা যায়। এরমধ্যে হার্ট অ্যাটাকে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়। এরপরেই আছে ব্রেইন স্ট্রোক, শ্বাসতন্ত্রের রোগ, যকৃতের ক্যান্সার ও অ্যাজমা, সাধারণ জ্বর, উচ্চ রক্তচাপ, নিউমোনিয়া, হৃদ্‌রোগ ও ডায়বেটিস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপে এই তথ্য উঠে এসেছে।

রবিবার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ের বিবিএসের সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩: গুরুত্বপূর্ণ ফলাফল’-শীর্ষক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।

বিবিএসের তথ্যানুযায়ী, দেশে হার্ট অ্যাটাকে মৃত্যুর হারে কোনো পরিবর্তন আসেনি। ২০২৩ সালে ১.০২ শতাংশ মানুষ মারা গেছে হার্ট অ্যাটাকে, ২০২২ সালেও এই সংখ্যা একই ছিল। তবে ব্রেইন স্ট্রোকে মৃত্যুর হার বেড়েছে।

২০২৩ সালে এ হার ছিল ০.৬৪ শতাংশ, এর আগের বছর যা ০.৫৩ শতাংশ ছিল। মৃত্যু হার বেড়েছে যকৃতের ক্যান্সারেও। ২০২৩ সালে যকৃতের ক্যান্সারে মারা গেছে ০.২৭ শতাংশ মানুষ, এর আগের বছর যা ছিল ০.২৩ শতাংশ। তবে দেশে অ্যাজমায় মৃত্যু কমেছে।

২০২৩ সালে প্রতি হাজারে ০.২৭ শতাংশ মানুষ অ্যাজমায় মারা গেছে, ২০২২ সালে যা ছিল ০.২৮ শতাংশ। সাধারণ জ্বরেও আগের বছরের তুলনায় মৃত্যু কমেছে। দেশে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ২০২৩ সালে মৃত্যু বেড়েছে, তবে নিউমোনিয়া ও হৃদ্‌রোগে মৃত্যু হার অপরিবর্তিত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বাংলাদেশে যে রোগে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়

Update Time : ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪