শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির আদেশ

  • Reporter Name
  • Update Time : ১১:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ১৮৩ Time View

খোঁজ খবর ডেস্ক: অনুমতি ছাড়া আরেক শিল্পির গান বিক্রি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির আদেশ দিবেন আদালত। তবে মামলাটি নিয়ে চিন্তিত নয় বলে জানিয়েছেন আসিফ।

২০১৮ সালের ৪ জুন তেঁজগাও থানায় আরেক সংগীতশিল্পী ও সুরকার শফিক তুহিনের দায়ের করা এ মামলায় আজ সোমবার (৮ নভেম্বর) অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য আসিফ আকবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আসসামছ জগলুল হোসেনের আদালতে হাজিরা দেন। এসময় আসিফের আইনজীবী মামলা থেকে তাকে অব্যাহতি দিতে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের আদেশের জন্য মঙ্গলবার (৯ নভেম্বর) দিন ধার্য করেন।

শুনানি শেষে আসিফ সাংবাদিকদের বলেন, আমার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আইনগতভাবে আমি মামলাটি মোকাবিলা করব।

এদিকে আসিফের বিরুদ্ধে করা মামলার এজাহারে বাদী শফিক তুহিন উল্লেখ করেন, ২০১৮ সালের ১ জুন আনুমানিক রাত ৯টার দিকে চ্যানেল ২৪-এর সার্চলাইট অনুষ্ঠানের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রি করেছেন আসিফ আকবর। পরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ আকবর আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে অন মোবাইল প্রাইভেট লিমিটেড কনটেন্ট প্রোভাইডার, নেক্সনেট লিমিটেড, গান মিডিয়া বাংলাদেশ লিমিটেড ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ট্রু-টিউন, ওয়াপ-২, রিংটোন, পিআরবিটি, ফুলট্রেক, ওয়াল পেপার, অ্যানিমেশন, থ্রি-জি কন্টেন্ট ইত্যাদি হিসেবে বাণিজ্যিক ব্যবহার করে অসাধুভাবে ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।

পরে এ ঘটনায় শফিক তুহিন একই বছরের ২ জুন রাত ২টা ২২ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। তার ওই পোস্টের নিচে আসিফ আকবর নিজের একটি অ্যাকাউন্ট থেকে অশালীন মন্তব্য করেন ও হুমকি দেন।

পরদিন রাত ৯টা ৫৯ মিনিটে আসিফ আকবর তার ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে তিনি তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা-বানোয়াট বক্তব্য দেন। বাদীকে শায়েস্তা করবেন হুমকির পাশাপাশি ভক্তদের উদ্দেশে বলেন, ‘তাকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন।’

এ নির্দেশনা পেয়ে আসিফ আকবরের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শফিক তুহিনকে হত্যার হুমকি দেন। আসিফ আকবরের এ বক্তব্য লাখ লাখ মানুষ দেখেছেন। তিনি উসকানি দিয়েছেন। এতে বাদীর মানহানি হয়েছে। এরপর ২০১৯ সালের ২০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আসিফের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও দণ্ডবিধি আইনে পৃথক দুটি চার্জশিট দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানির আদেশ

Update Time : ১১:৪১:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১