মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে সোনার দাম কমলো, ভরিতে কমছে ১৬৯১ টাকা

  • Reporter Name
  • Update Time : ০৮:০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৭ Time View

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবথেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে।

সোমবার সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে, সোমবার সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবী সোনার দাম কমায় এই সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দেশের বাজারে সোনার দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তেজাবী সোনার দাম কমায় সাধারণ ক্রেতাদের জন্য নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুস।

তথ্যসূত্র: ইত্তেফাক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
2 + 2 =

About Author Information

Popular Post

দেশের বাজারে সোনার দাম কমলো, ভরিতে কমছে ১৬৯১ টাকা

দেশের বাজারে সোনার দাম কমলো, ভরিতে কমছে ১৬৯১ টাকা

Update Time : ০৮:০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬