শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে বিএসএফ সদস্য আটক

  • Reporter Name
  • Update Time : ০৪:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ২৭৪ Time View

বিএসএফের এক সদস্যকে বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে  আটক করেছে বিজিবি। আটককৃত বিএসএফ সদস্যের নাম শ্রী চৈতন্য। দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমঝোতায় তাৎক্ষণিকভাবে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশি একজন চোরাচালানীকে আটকের ঘটনায় সোমবার সন্ধ্যায় অনুপ্রবেশের ঘটনা ঘটে। ৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্টের ইনচার্জ সুবেদার মিজানুর রহমান জানান, বেনাপোল চেকপোস্ট সংলগ্ন বড়আঁচড়া গ্রামে খোকনের ছেলে আলী হোসেন অবৈধভাবে ভারতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক আলী হোসেন কৌশলে পালিয়ে বাংলাদেশ অভিমুখে দৌড়ে ঢুকে পড়ে। তাকে ধরতে পিছু নেয় বিএসএফের ৫ সদস্য। একপর্যায়ে তারা নোম্যান্সল্যান্ড পেরিয়ে বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে বেনাপোল চেকপোস্টের পুরনো ইমিগ্রেশন বাউন্ডারির মধ্যে ঢুকে পড়ে আলী হোসেনকে ধরে বেদম মারধর করে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ৪ বিএসএফ সদস্য পালিয়ে গেলেও ধরা পড়ে বিএসএফের হেড কনস্টেবল শ্রী চৈতন্য।

মিজানুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যকে ভারতে হস্তান্তর করা হয়। তবে চোরাচালানী আলী হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

বেনাপোলে বিএসএফ সদস্য আটক

Update Time : ০৪:২২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯