রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন দাবিতে ইউএনও অফিসে তালা দিলো জনতা

তালাবদ্ধ গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত রংপুর ইপিজেড বাস্তবায়ন ও অবৈধ দখলদার ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে গোবিন্দগঞ্জ ইউএনও কার্যালয়ে তালা দিয়েছে ছাত্র- জনতা। আজ রবিবার (২২ জুন) সকাল ৯টা থেকে বেলা পৌণে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যালয় বন্ধ থাকে। এতে ইউএনও সহ অন্য কর্মকর্তাগণ অফিসে ঢুকতে না পারায় উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম বন্ধ হয়ে থাকে প্রায় তিন ঘন্টা।

ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভকারীরা প্রধান ফটকে অবস্থান নেয়। পরে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা তালা লাগিয়ে দেয়। বেলা ১২টা পর্যন্ত প্রায় তিন ঘন্টা স্থায়ী এই অবরোধ কর্মসূচি পালন করেন। এতে বক্তাব্য দেন, এম এ মতিন মোল্লা, অবসরপ্রাপ্ত সার্জেন্ট রাশেদ রায়হান, মাকসুদ রহমান, রফিকুল ইসলাম রফিক, মোস্তাকিন, মিশকাত হাসান, কৌশিক প্রমুখ।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থান কর্মসূচি

বক্তারা বলেন, গাইবান্ধা জেলার একমাত্র কৃষিভিত্তিক ভারিশিল্প কারখানা উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের একটি অংশে বিগত সরকার একটি ইপিজেড স্থাপনের সকল প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু চিনিকলে আখ মাড়াই বন্ধ হওয়ার পর স্থানীয় একটি ভূমিদস্যু গ্রুপ দেশের বিভিন্ন স্থান থেকে কতিপয় সাঁওতাল সম্প্রদায়ের লোকজনকে জমি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে ডেকে এনে তাদের সামনে রেখে ধীরে ধীরে খামারের প্রায় সমুদয় জমি দখলে নিয়েছে। এখানে প্রশাসন বা সরকারি কোন মানুষকেই প্রবেশ করতে দেয় না। জমির মালিকানার কোন দলিল বা প্রমাণপত্র না থাকলেও কেবল তীর-ধনুক ও দেশীয় নানা ভয়ঙ্কর অস্ত্রশস্ত্রে সজ্জিত সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের ঢাল হিসেবে সামনে রেখে আন্দোলনের নামে প্রশাসন ও জনতাকে ভয় দেখিয়ে জমি দখল করে তা ইজারা দিয়ে সরকারের বিপুল পরিমাণ রাজস্বের ঘাটতি করছে এই ভূমিদস্যুরা। এ কারণে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী এবার আন্দোলনে নেমেছে। অবিলম্বে ইপিজেড নির্মানের কাজ শুরু না করলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা দেওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

এই আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা করে আন্দোলনকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Zannatul Ferdoush Jewel

Online News Portal

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন দাবিতে ইউএনও অফিসে তালা দিলো জনতা

Update Time : ০২:২০:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫