hi88 new88 789bet 777PUB Даркнет alibaba66 1xbet 1xbet plinko Tigrinho Interwin
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দাবি

রাজশাহীতে দৃষ্টি প্রতিবন্ধীদের যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান ও হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারসমূহে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দাবি জানানো হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে জেলার পবা উপজেলার মুরারিপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হাত ঘড়ি, স্মার্ট ক্যান ও জিআর চাউল বিতরণ অনুষ্ঠানে বক্তারা এমন দাবি জানান।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার রাজশাহী জেলা শাখা ৫৪ তম বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির মহাসচিব আইয়ুব আলী হাওলাদার। প্রধান অতিথি ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাষাসৈনিক পরিবারের সদস্য এবং রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। এ সময় জেলা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জরিনা খাতুন, কোষাধ্যক্ষ সাবানা বেগমসহ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে মোট ১১ ধরনের প্রতিবন্ধী রয়েছেন। সরকারীভাবে কোটা ব্যবস্থা থাকলেও তা কার্যকর হয় না অনেকক্ষেত্রে। উচ্চ শিক্ষিত হয়েও কর্মসংস্থান হচ্ছে না প্রতিবন্ধীদের। কর্মসংস্থান না পেয়ে সমাজে গলগ্রহ হয়ে তারা মর্যাদাহীন জীবনযাপন করছেন। তারা বলেন, নামমাত্র মাসে ৮৫০ টাকা করে ভাতা পান দৃষ্টি প্রতিবন্ধীরা। এটা দিয়ে মাসের খরচ জোগানো অসম্ভব। প্রত্যেক দৃষ্টি প্রতিবন্ধী পরিবারকে মাসে কমপক্ষে ৫ হাজার ভাতা প্রদান করতে হবে।

দৃষ্টি প্রতিবন্ধীরা দাবি তোলেন, রাজধানীর বকশীবাজারে তাদের সংস্থাটির প্রধান কার্যালয়ের বাড়িটি সংস্থার জন্য স্থায়ীভাবে বিনামূল্যে বরাদ্দ প্রদান এবং ভিক্ষাবৃত্তি দূরীকরণে প্রতিটি প্রতিবন্ধী পরিবারকে থেকে একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Zannatul Ferdoush Jewel

Online News Portal

দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দাবি

Update Time : ০২:৪৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২