সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে শহীদ মিনার এলাকায় ককটেলসহ দুইজন আটক

  • Reporter Name
  • Update Time : ১০:০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ১৮৭ Time View

গোবিন্দগঞ্জ প্রতিনিধি: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রথম প্রহরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ মিনার এলাকা থেকে তিনটি তাজা ককটেল ও একটি ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতরাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ শহীদ মিনারের পাশে গরুহাটি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীমুখ গ্রামের সাহাবুল ইসলাম ও বার টিকরি গ্রামের মিলন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তিনটি তাজা ককটেল, ও ধারালো চাকুসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মেহেদী হাসান ককটেল উদ্ধারের কথা স্বীকারকরে বলেন, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনকালে নাশকতা সৃষ্টির জন্যই ককটেল ও ধারালো চাকু আনা হয়েছিল। এ ব্যাপারে পুলিশ ব্যাপক তদন্ত শুরু করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD ZANNATUL FERDOUSH

NEWS PURPOSE

গোবিন্দগঞ্জে শহীদ মিনার এলাকায় ককটেলসহ দুইজন আটক

Update Time : ১০:০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১