গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ সকালে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মাইল পোস্টে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা সড়কে একঢালা বটগাছ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুপা গ্রামের মোজাফফর রহমানের ছেলে সুমন মিয়া, শাহজাহান আলীর ছেলে আব্দুল্যাহ ও সাকিব হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১০টার দিকে একটি দ্রুতগামী মোটর সাইকেল তিনজন আরোহীসহ রাজাহার ইউনিয়নের পানিতলা সড়কে একঢালা বটগাছ নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মাইলপোস্টে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সুমন ও সাকিব নামে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়। আব্দুল্যাহ নামে গুরুতর আহত অপর আরোহীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনের লাশ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মোটরসাইকেল দুর্ঘটনা ঘটনাস্থলে দুইজন এবং বগুড়ায় নেয়ার পথে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
গোবিন্দগঞ্জ সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
-
Reporter Name - Update Time : ১০:০৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১
- ১৬৯ Time View
Tag :
Popular Post
