মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাল্যবিয়ে পড়ানোর জন্য গুরুদাসপুরে কাজীর ৬ মাসের কারাদন্ড

  • Reporter Name
  • Update Time : ১২:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • ২০৪ Time View

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে উপজেলা পৌর সদরের গাড়িষাপাড়া মহল্লায় বাল্যবিবাহ দেওয়ার অপরাধে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের কাজী মোঃ আনোয়ার পারভেজ(এনামুল) কে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্ত্বিতে পৌর সদরের গারিষাপাড়া মহল্লার মোঃ সুরুজ প্রামানিকের মেয়ে জাকিয়া সুলতানা(১৫) এর বৌভাত অনুষ্ঠানে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা ও কাজীকে ৬ মাসের জেল প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রাসেল। পরে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত সংসার করবে না মর্মে মুচলেকা নিয়ে নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রাসেল জানান, গোপন সংবাদের ভিত্ত্বিতে পৌর সদরের গারিষাপাড়া মহল্লার সুরুজ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। গত দেড় মাস আগে তার ১৫ বছরের মেয়েকে বিয়ে দিয়েছিলেন। বুধবার বৌভাতের অনুষ্ঠান শেষে মেয়েকে শশুড় বাড়ি থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি কালে ওই অভিযান পরিচালনা করা হয়। মেয়ের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা ও কাজী কে ৬ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত সংসার করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। জনসার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD ZANNATUL FERDOUSH

NEWS PURPOSE

বাল্যবিয়ে পড়ানোর জন্য গুরুদাসপুরে কাজীর ৬ মাসের কারাদন্ড

Update Time : ১২:৫৬:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০