শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নির্মূলে ডিসি হারুন অর রশিদের জিরো টলারেন্স

  • Reporter Name
  • Update Time : ০৮:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
  • ২২৮ Time View

স্টাফ রিপোর্টারঃ ডিএমপি অপরাধ বিভাগের নতুন দায়িত্ব গ্রহণ করেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছেন তেজগাঁও অপরাধ বিভাগের নতুন ডিসি হারুন-অর-রশিদ। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিসি হারুন এর নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে সাব-ইন্সপেক্টর পরিচয়ের আড়ালে এক মাদক ব্যবসায়ীকে। বান্দরবান জেলায় কর্মরত সাব-ইন্সপেক্টর আতিকুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর শাহজাহান রোড এলাকা থেকে গ্রেপ্তারের সময় তার দখলে পাওয়া যায় ১০ হাজার ৬০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫ লাখেরও বেশি টাকা। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সাব ইন্সপেক্টর মোহাম্মদপুর ও আদাবর থানায় মাদক ব্যবসায়ী এবং মাদকের ফেরিওয়ালাদের নাম-পরিচয় জানিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান মোহাম্মদপুর থানার ওসি আব্দুল আলীম। তেজগাঁও অপরাধ বিভাগের ডিসি হারুন অর রশিদ জানিয়েছেন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতাকারী কোনো পুলিশ সদস্যকেই ছাড় দেয়া হবে না। মাদকের সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরও ৬ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি। তেজগাঁও বিভাগের ছয় থানায় মাদকের অপব্যবহার নির্মূলে জনগণের সহায়তা চান ডিসি হারুন অর রশিদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

মাদক নির্মূলে ডিসি হারুন অর রশিদের জিরো টলারেন্স

Update Time : ০৮:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০