
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র রমজান মাস উপলক্ষে আশুলিয়া বাসী সহ সারা বাংলাদেশের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন আশুলিয়া থানা যুবলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরিফ মাদবর।
শনিবার (২৫ এপ্রিল ) ১ম রোজায় আশুলিয়া থানা যুবলীগের পক্ষ থেকে তিনি এ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই মাসকে ঘিরে সবসময় আমাদের আগাম আয়োজন থাকে। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও। তাই আপনাদের কাছে আমার আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত- বন্দেগী করুন। সংকটময় এ মুহূর্তে মসজিদে না গিয়ে ঘরে থেকেই পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ।
তিনি আরও বলেন, তাছাড়া মহিমাময় তারাবিহ নামাজ মসজিদে না গিয়ে ঘরে থেকেই আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। আসুন সবাই মিলে আমরা মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদ্বান আমাদের দ্বারে উপস্থিত হলো। রমজানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্বাদর। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এটাই আমরা কামনা করি।
Reporter Name 