সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • Reporter Name
  • Update Time : ১০:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
  • ১৯০ Time View

খোঁজ খবর রিপোর্টঃ   বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে।

দিবসের প্রথম প্রহরে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। হুইপ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আবদুল মতিন পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জেলা পুলিশের পক্ষ থেকে গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীরের নেতৃত্বে পরিষদের সদস্যরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

গাইবান্ধা পৌরসভার পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। এরপর বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মাহামুদুন্নবী টিটুলের নেতৃত্বে জেলা ও সদর থানা বিএনপি এবং ছাত্রদল নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রভাত ফেরি বের হয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। দিবসটি উপলক্ষে জেলা শিশু একাডেমি শিশুদের সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, ভাষারগান এবং মাতৃভাষার উপর রচনা ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করে।

দুপুরে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এছাড়া পৌর পার্ক শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসনের উদ্যোগে বিকেলে পৌর শহীদ মিনারে স্বল্প দৈর্ঘ্য চলচিত্র প্রদর্শনী এবং সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের কর্মসূচি রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD ZANNATUL FERDOUSH

NEWS PURPOSE

গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Update Time : ১০:৫৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০