বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় আন্তঃস্কুল অনুর্দ্ধ-১৭ নারী ফুটবল লীগের উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০১:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
  • ৩২১ Time View

খোঁজ খবর রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে শনিবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে বেসরকারি সংস্থা এসকেএস ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় গাইবান্ধা জেলা ফুটবল ফেডারেশনের আয়োজনে এসকেএস আন্তঃস্কুল অনুর্দ্ধ-১৭ নারী ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি আনুষ্ঠানিকভাবে এই লীগ খেলার উদ্বোধন করেন।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী প্রধান রাসেল আহমেদ লিটন প্রমুখ।

উদ্বোধনী দিনের খেলায় পলাশবাড়ি পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল ৫-০ গোলে এসকেএস স্কুল এন্ড কলেজ দলকে পরাজিত করে। উলে­খ্য, এবারের এই লীগ খেলায় মোট ৮টি স্কুল দল অংশ নিচ্ছে। আজ রোববার ২টি খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটিতে অংশ নেবে আসাদুজ্জামান গালর্স হাইস্কুল বনাম ল²ীপুর স্কুল ও কলেজ দল এবং দ্বিতীয়টি পুলিশ লাইন্স স্কুল বনাম সৈয়দপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD ZANNATUL FERDOUSH

NEWS PURPOSE

গাইবান্ধায় আন্তঃস্কুল অনুর্দ্ধ-১৭ নারী ফুটবল লীগের উদ্বোধন

Update Time : ০১:৩৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০