বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি পৌঁছেছে বাংলাদেশে

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১০ Time View

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ইউনিটের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টরের প্রাথমিক লোডিংয়ের জন্য প্রয়োজনীয় জ্বালানি অ্যাসেম্বলির প্রথম চালানটি ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, দ্বিতীয় ইউনিটে জ্বালানি লোডিংয়ের প্রাথমিক প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রসাটমের দেওয়া তথ্য অনুযায়ী, এই পারমাণবিক জ্বালানি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত নাভআসিবিরস্ক কেমিক্যাল কনসেনট্রেট প্ল্যান্টে (এনসিসিপি) তৈরি করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষ কার্গো বিমানের মাধ্যমে জ্বালানির এই চালানটি বাংলাদেশে আনা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পর এখন দ্বিতীয় ইউনিটকেও উৎপাদনে আনার লক্ষ্যে কাজ চলছে। জ্বালানি পৌঁছানোর মাধ্যমে এই ইউনিটের কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
− 4 = 4

About Author Information

Popular Post

ইউরোপের ৭ দেশে সাইবার হামলা: অচল হয়ে পড়েছে সুপারশপের ফ্রিজার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি পৌঁছেছে বাংলাদেশে

Update Time : ০৭:০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬