বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেক্সিমকো ও শাইনপুকুরের পর্ষদ থেকে সালমান এফ রহমান বাদ, বাড়ছে শেয়ারের দাম

  • Reporter Name
  • Update Time : ০৭:০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়েছেন সালমান এফ রহমান। গত মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানি দুটির পর্ষদ পুনর্গঠন করার পর থেকেই শেয়ারবাজারে এগুলোর দাম বাড়তে শুরু করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, গত দুই কার্যদিবসে কোম্পানি দুটির শেয়ারের দাম ১০ শতাংশের বেশি বেড়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৪ শতাংশ বা ৩ টাকা। বুধবার কোম্পানিটির শেয়ারের দাম ৮০ পয়সা বাড়লেও বৃহস্পতিবার লেনদেনের প্রথম দুই ঘণ্টাতেই তা ২ টাকা বৃদ্ধি পায়।

একই চিত্র দেখা গেছে শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রেও। গত দুই দিনে এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ বা ৩ টাকা। বৃহস্পতিবার লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ারের দাম ১০ শতাংশ বা ২ টাকা ১০ পয়সা বেড়ে যায়। শুধু দাম বৃদ্ধিই নয়, লেনদেনের দিক থেকেও কোম্পানি দুটি ডিএসইর শীর্ষ তালিকায় উঠে এসেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, বেক্সিমকো গ্রুপের এই দুই প্রতিষ্ঠান থেকে সালমান এফ রহমানের বাদ পড়ার খবরে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। এর ফলে কোম্পানি দুটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বেক্সিমকো লিমিটেড লেনদেনের শীর্ষে এবং শাইনপুকুর সিরামিকস সপ্তম অবস্থানে ছিল।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে সরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি থেকেই তিনি বাদ পড়লেন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বর্তমানে কারাগারে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোম্পানির ব্যবসা ও শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় সালমান এফ রহমান নিজেই পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হন। তবে পুনর্গঠিত পর্ষদে তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরাই বহাল রয়েছেন বলে জানা গেছে। এর আগে গত বছরের জুলাই মাসে বিএসইসি তাঁকে শেয়ারবাজারে ‘আজীবন অবাঞ্ছিত’ ঘোষণা করেছিল।

তথ্যসূত্র: প্রথম আলো

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
59 − 52 =

About Author Information

Popular Post

ইউরোপের ৭ দেশে সাইবার হামলা: অচল হয়ে পড়েছে সুপারশপের ফ্রিজার

বেক্সিমকো ও শাইনপুকুরের পর্ষদ থেকে সালমান এফ রহমান বাদ, বাড়ছে শেয়ারের দাম

Update Time : ০৭:০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬