বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্লাস সাইজ অ্যাপ্রিসিয়েশন ডে: সৌন্দর্যের প্রচলিত ধারণা বদলানোর দিন

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৩ Time View

সৌন্দর্যের কি কোনো নির্দিষ্ট মাপকাঠি আছে? সাধারণত সমাজ বা প্রচলিত ধারণা অনুযায়ী ছিপছিপে বা সুঠাম গড়নকেই সুন্দরের প্রতীক হিসেবে ধরা হয়। তবে এই প্রথাগত চিন্তাধারাকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের শরীরকে ভালোবাসার বার্তা দিতে পালিত হচ্ছে ‘প্লাস সাইজ অ্যাপ্রিসিয়েশন ডে’।

দিনটির মূল উদ্দেশ্য হলো সব ধরনের শারীরিক গড়ন ও আকৃতির মানুষের সৌন্দর্যকে উদযাপন করা। কেবল রোগা বা নির্দিষ্ট গড়নের শরীরই সুন্দর—এমন সংকীর্ণ ধারণা থেকে বেরিয়ে এসে প্রতিটি মানুষের নিজস্বতাকে সম্মান জানানোই এই দিবসের লক্ষ্য।

অনেকের কাছেই সৌন্দর্যের সংজ্ঞা হলো নিজের শরীরে স্বচ্ছন্দ থাকা। প্লাস সাইজ অ্যাপ্রিসিয়েশন ডে মূলত সেই আত্মবিশ্বাসকেই উৎসাহিত করে। এটি মনে করিয়ে দেয় যে, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া বা নির্দিষ্ট কোনো শারীরিক গড়ন মানেই তা অসুন্দর নয়।

সমাজের তৈরি করে দেওয়া সৌন্দর্যের বাঁধাধরা ছক অনেক সময় মানুষের আত্মবিশ্বাসে নেতিবাচক প্রভাব ফেলে। এই দিবসটি সেই নেতিবাচকতা কাটিয়ে উঠে নিজের এবং অন্যের শরীরকে ইতিবাচকভাবে দেখার এবং গ্রহণ করার আহ্বান জানায়।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Math Captcha
8 + 2 =

About Author Information

Popular Post

ইউরোপের ৭ দেশে সাইবার হামলা: অচল হয়ে পড়েছে সুপারশপের ফ্রিজার

প্লাস সাইজ অ্যাপ্রিসিয়েশন ডে: সৌন্দর্যের প্রচলিত ধারণা বদলানোর দিন

Update Time : ০৭:০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬